ঢালিউড

গুরুতর অসুস্থ অভিনেতা নাঈম

ঢাকা, ০৭ নভেম্বর – নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাঈম গুরুতর অসুস্থ। গতকাল শনিবার রাতে তার বাইপাস সার্জারি হয়েছে। এখন তার শারীরিক অবস্থা ভালোর দিকে। নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুকে পেজ থেকে এমনটাই জানানো হয়েছে।

একটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘আপনাদের সবার প্রিয় নাইম ভাইয়ের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন।’

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাঈম-শাবনাজ। এরপর বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন এই তারকা জুটি।

এন এইচ, ০৭ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language