দৈনিক ৪ কাপ চায়ে ডায়াবেটিসের ঝুঁকি কমে

দৈনিক ছয় মগ চা আপনার দেহে এক লিটার পানির চাহিদা পূরণ করতে সক্ষম। বৃটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক প্রতিবেদনের নতুন গবেষণায় জানা যায় এসব তথ্য।
ক্যাফেইনের কারণে দেহে পানিশূন্যতা সৃষ্টিজনিত পুরানো ধারণা বাতিল হয়ে গেল এর মাধ্যমে। ছয় মগ চা পানে দেহে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো নমুনাও খুঁজে পাননি বিজ্ঞানীরা। বৃটেনের ওই গবেষণায় ২১ জন স্বেচ্ছাসেবী ১২ ঘণ্টা সময়ের ভেতর চার মগ চা পান করেন।
প্রতিটি মগের ধারণক্ষমতা ২৪০ মিলিলিটার। অর্থাৎ সব মিলিয়ে এক লিটার চা। সামান্য দুধ মেশানো হলেও এতে কোনো চিনি দেয়া হয়নি। পরবর্তী সময়ে তাদের পান করতে দেয়া হয় ছয় মগের সমপরিমাণ দেড় লিটার পানি।
আরও পড়ুন: অধিকাংশ শিশুর মৃত্যু ‘প্রতিরোধযোগ্য’
দেহে পানির উপস্থিতির মাত্রা পরীক্ষার জন্য দুই প্রকার তরল পানের আগে এবং মধ্যবর্তী সময়ে সংগ্রহ করা হয় রক্তের নমুনা। গবেষণাগারে এসব নমুনা পরীক্ষা করে দেহে পানির মাত্রায় কোনো তারতম্য খুঁজে পাননি বিজ্ঞানীরা।
শীর্ষ পুষ্টি উপদেষ্টা ক্যারি রাক্সটন এ বিষয়ে জানান, দেহে পানির মাত্রার ভারসাম্য রাখতে চায়ের জুড়ি নেই। পাশাপাশি চায়ে রয়েছে পর্যাপ্ত ফ্লাভোনয়েড, যা আমাদের দেহে হূদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।
আডি/ ২৮ অক্টোবর









