ব্যক্তিত্ব

পুরুষরা নারীর মতো আবেগপ্রবণ হন না

অনেক মেয়েরই কথায় কথায় কেঁদে ফেলার অভ্যাস থাকে। মেয়েদের মতো পুরুষদের চোখে সহজে জল আসে না। কিন্তু কেন? সেই উত্তর অবশেষে পাওয়া গেল। গবেষণা বলছে, পুরুষ ও নারীর মস্তিষ্কে কিছু পার্থক্য থাকে। যার জন্য পুরুষরা নারীর মতো আবেগপ্রবণ হন না। কোনো কোনো পুরুষের মধ্যে কোনো আবেগ বা অন্যের প্রতি শ্রদ্ধাও থাকে না। বিজ্ঞানের ভাষায়, এদের মধ্যে ক্যালাস-আনইমোশনাল ট্রেট রয়েছে। অর্থাৎ এদের মস্তিষ্কের গঠন অন্যদের থেকে ভিন্ন।

সুইজারল্যান্ডের বাসেল ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষার মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। পুরুষের একটি বড় অংশের মধ্যে নারীর মতো সহমর্মিতা থাকে না। অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রেও পুরুষের থেকে নারী এগিয়ে। বিবেকবোধেরও বিকাশ অনেক কম হয় পুরুষদের। পুরুষদের এ ধরনের প্রবণতাকে ক্যালস-আনইমোশনাল ট্রেট বলা হয়।

বাড়ন্ত ছেলেদের মধ্যে তুলনামূলকভাবে অ্যান্টেরিয়র ইনসুলা বা ধূষর কোষের সংখ্যা বেশি থাকে। মস্তিষ্কে এ ধূষর কোষের মাধ্যমেই অন্যের দুঃখে মানুষ সহানুভূতিশীল হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্কে এ ধূষর কোষের সংখ্যা কমতে থাকে। মূলত মস্তিষ্কের গঠনই নির্ধারণ করে সেই মানুষটির আবেগ, অনুভূতি কেমন হবে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language