ক্রিকেট

পাওয়ার প্লেতে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে বাংলাদেশ

আবুধাবি, ২৭ অক্টোবর – প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। পাওয়ার প্লেতের শেষ ওভারে ফেরেন সাকিব আল হাসানও। তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ : ২৭/৩ (৬ ওভার)

টসে জিতে ব্যাট করতে আসেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দান। প্রথম ওভারে মইন আলীকে দুটি চার মেরে দারুণ কিছুর আভাস দেন লিটন। কিন্তু মইনের দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই চারে ৮ বলে ৯ রান করেন তিনি। পরের বলে আরেক ওপেনার নাঈম শেখকেও ফেরান এই স্পিনার। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটসম্যান ফেরেন মাত্র পাঁচ রানে।

দলের বিপদে ত্রাতা হতে পারেননি সাকিব আল হাসান। ৭ বলে ৪ রানের ব্যর্থ ইনিংসে সাজঘরে ফেরেন তিনি। ক্রিস ওকসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাটে বলে হয়নি সাকিবের। শটফাইন লেগে আদিশ রশিদের তালুবন্দি হন তিনি।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language