ক্রিকেট

বিশ্বকাপে শরিফুলের অভিষেক

আবুধাবি, ২৭ অক্টোবর – ইংল্যান্ডের বিপক্ষে একাদশ নির্বাচন নিয়ে বৈঠকে লম্বা সময় কাটিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে আগের ম্যাচের একাদশ থেকে বদল আনা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে শরিফুল ইসলামকে এনেছে।পিঠের ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া সাইফ উদ্দিনের পরিবর্তে একটি পরিবর্তন অনুমিতই ছিল। চারটি ম্যাচই খেলেছিলেন সাইফউদ্দিন। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন রুবেল হোসেন।

তবে আজ তাকে ছাড়া নেমেছে বাংলাদেশ। দ্রুতগতির আরেক বোলার শরিফুলকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে আজ তার অভিষেক হচ্ছে। ১১ টি-টোয়েন্টিতে ১৭ উইকেট পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী এ পেসার।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language