বলিউড

আরিয়ানের জামিনের জন্য লড়বেন নতুন আইনজীবী

মুম্বাই, ২৬ অক্টোবর – ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে এরই মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ানে জামিনের আবেদন খারিজ হয়েছে। এই দু’ক্ষেত্রেই আরিয়ানের হয়ে কেস লড়েছিলেন মানশিন্ডে।

এরপর জামিন চেয়ে মুম্বাইয়ের উচ্চ আদালতে আবেদন করেছেন আরিয়ান খান। মঙ্গলবার শাহরুখ খান-পুত্রের জামিনের মামলার প্রথম শুনানি। তবে এবার মানশিন্ডে নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগিকে। বিচারপতি নীতীন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে আজ দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করবে।

আরিয়ানের জামিন না-হওয়া নিয়ে অনেকেরই ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহলও। অনেকেই এর মধ্যে রাজনৈতিক দিক খুঁজে পেয়েছেন। এখন দেখার বিষয় আজকের শুনানি আরিয়ানের পক্ষে যায় কি না!

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে মাদকসহ আটক করা হয় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। পরদিন মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর কয়েক ধাপে আবেদন করা হলেও জামিন পাননি আরিয়ান।

এন এইচ, ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language