রাজশাহী

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু

রাজশাহী, ১১ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এটিই এ মাসে সর্বনিম্ন মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ২, পাবনা ৩, নওগাঁ ২, চাঁপাইনবাবগঞ্জ ১, নাটোরের ২ জন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language