উত্তর আমেরিকা

কাল আগাম ভোট দেবেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ অক্টোবর- আগামী ৩ নভেম্বর মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ। তবে নির্বাচনে আগাম ভোট দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে ভোট দেবেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডায়। সেখানে তাঁর দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে অবস্থিত।

আরও পড়ুন: করোনায় মৃতের সংখ্যা নিয়ে ট্রাম্প-বাইডেনের তীব্র বিতর্ক

করোনা মহামারির মধ্যে ভিড় এড়াতে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন।

এদিকে, শুক্রবার সেন্ট্রাল ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির একটি র্যালি হওয়ার কথা রয়েছে। সেই র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language