সাজ-সজ্জা

দেয়ালের দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়

দেয়ালে দাগ পড়েনি এমন বাসা খুঁজে পাওয়া ভার। ঘরে ছোট কোনো শিশু থাকলে দেওয়ালেই হয় তাদের ক্যানভাস। আর নিমিষে সাদা দেওয়ালটি হয়ে উঠে রঙিন। রং পেন্সিল, কলমের কালির দাগ সাধারণ সাবান পানি দিয়ে উঠে না। এর জন্য প্রয়োজন একটু বাড়তি চেষ্টার। ঘরোয়া কিছু উপায়ে দেয়ালের এই দাগ দূর করা যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক সেই উপায়গুলো।

১। রান্নাঘরের দেওয়ালের তেল চিটচিটে দাগ
সারাক্ষণ রান্না করার কারণে রান্নাঘরের দেওয়ালে তেলের দাগ পড়ে যায়। আর এই দাগ দূর করা বেশ কঠিন। এক কাপ কুসুম গরম পানি তে ১/৪ চা চামচ সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে দাগের স্থানে ঘষুন। এছাড়া ১/৩ কাপ ভিনেগার এবং ২/৩ কাপ পানি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটিও দাগ দূর করতে পারে।

২। ময়লা, ধুলোর দাগ
হাতে লেগে থাকা তেল, খাবার কিংবা অন্য কিছুর দাগ দেয়ালে লেগে যেতে পারে। এইসব দাগ দূর করবে এই মিশ্রণটি। এক কাপ অ্যামোনিয়া, আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার, ১/৪ কাপ বেকিং সোডা এক গ্যালন কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। কাপড় অথবা স্পঞ্জ দিয়ে দাগের উপর ব্যবহার করুন মিশ্রণটি।

৩। ক্রেয়ন বা মোম পেন্সিলের দাগ
খুব অবাক হচ্ছেন টুথপেষ্ট কি করে ক্রেয়নের দাগ উঠাবে! দাগের ওপর সাদা টুথপেষ্ট লাগান তারপর কিছুক্ষণ ঘষুন। জোরে জোরে ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ গায়েব হয়ে গেছে। জেল টুথপেষ্ট এই ক্ষেত্রে কাজ করবে না।

৪। স্থায়ী মার্কার
মার্কারের দাগ ওঠানো বেশ কঠিন। একটি তুলোর বলে কিছুটা অ্যালকোহল মিশিয়ে সেটি দাগের উপর ব্যবহার করুন। এতে দাগ উঠে যাবে। এছাড়া দাগের উপর হেয়ার স্প্রে ব্যবহার করুন তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এটিও কাজে দেবে।

৫। কালির দাগ
কলমের কালির দাগ দূর করতে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। এছাড়া নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন দেওয়া থেকে দাগ উঠাতে পারেন।

৬। পানি বা তরলের দাগ
পানি বা তরল কোনো খাবারের দাগ উঠানোর জন্য এক কাপ ব্লিচ এর সাথে এক গ্যালন পানি মেশান। এই মিশ্রণটি পানি এবং পানির মতো সকল দাগ দূর করে দেবে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language