ঢাকা

রাজধানীর তোপখানা সড়কে গফুর টাওয়ারে অগ্নিকাণ্ড , কাজ করছে ১১ ইউনিট

ঢাকা, ২৬ জুলাই – রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ফায়ারম্যান আনিসুর রহমান জানান, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, প্রেসক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/ ২৬ জুলাই

Back to top button
🌐 Read in Your Language