সংগীত

‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে গাইলেন বাপ্পা মজুমদার

ঢাকা, ১৯ জুলাই- ‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘নীল মাছি…ও নীল মাছি, বাতাসকে ফাঁকি দিয়ে কোথায় ওড়ো’ গানটির এমন কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদারের ভাষ্য, ‘গানটি এককথায় চমৎকার ও সাবলীল। কথা ও সুরে ভিন্নতা নিয়ে এসেছেন পলিন। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে, যা রুচিশীল শ্রোতাদের কাছে টানতে সক্ষম হবে।’

‘নীল মাছি’ গানের মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন পলিন কাউসার নিজেই। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি গান শুধুই লিরিক আর টিউনের কোনো মিক্সিং নয়; বরং তার চেয়েও বেশি কিছু। সেই সেন্সে কোনো গান যখন আমি লিখি তাতে আমার চেষ্টা থাকে একে একটি অন্য রূপ দেবার, যেখানে মানুষ যেন তার নিজস্ব ফিলসফির সঙ্গে একে মিশিয়ে একটি রিল্যাক্সেশন পেতে পারে। এই গানটি তেমনই, যেখানে একই সঙ্গে প্রেম এবং অপ্রেমের ভেতরকার মাঝে একটি কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। বাপ্পাদার অনবদ্য গায়কী  প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণভাবে।’

সংগীত পরিচালক রাজন সাহার সংগীতায়োজনে স্টুডিও জয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘নীল মাছি’ গানটি অবমুক্ত হতে যাচ্ছে।

সূত্রঃ কালের কণ্ঠ
আর আই


Back to top button
🌐 Read in Your Language