টলিউড

ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে নিয়ে প্রশ্ন করতেই শ্রীলেখার জবাব

কলকাতা, ১৪ জুলাই – টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম ঘোষণা করেন, প্রতিদিন ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন। কয়েকদিন ধরে তা করেও আসছেন।

এরই মাঝে এক বিবাহিত পুরুষ তার সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে শ্রীলেখা বলেন, ‘তুমি, আমি আর তোমার বউ, তিনজনে মিলে ডেটে গেল কেমন হয়?’ শুধু তাই নয়, পুরুষরা কেন তাকে পছন্দ করেন তার ব‌্যাখ‌্যাও করেন শ্রীলেখা। এক নেটিজেন তাকে প্রশ্ন করেন—‘এমনভাবে প্রশ্ন চাইছেন, যেন আপনি প্রত‌্যেককেই বিয়ে করবেন?’ জবাবে শ্রীলেখা বলেন, ‘সরি ভাই ন্যাড়া একবারই বেলতলা যায়, বিয়ে একবারই করেছি আর না।’

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্রর পরবর্তী সিনেমা ‘ন্যায়-জাজমেন্ট ডে’। এ সিনেমার লুক সামনে এনেছেন তিনি। সিনেমাটিতে শ্রীলেখার লুক নিয়েও কিছুদিন ধরে চলছে আলোচনা। তা ছাড়া অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’ সিনেমার কাজ শেষ করেছেন শ্রীলেখা। তারকাখচিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন—সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

এন এইচ, ১৪ জুলাই


Back to top button
🌐 Read in Your Language