কক্সবাজার

টেকনাফের শামলাপুর থেকে ২৯ পরিবারের ১৪০ রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর

কক্সবাজার, ১৩ জুলাই – কক্সবাজারের টেকনাফের শামলাপুরের ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৯ রোহিঙ্গা পরিবারের ১৪০ জনকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর বর্ধিত ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তাদের স্থানান্তর শুরু হয় বলে জানান দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারেক।

তিনি জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে ক্যাম্প-২৩ শামলাপুর থেকে ২৯ রোহিঙ্গা পরিবারের ১৪০ জনকে উখিয়ার ক্যাম্প-৪ ও ৪ (বর্ধিত) ক্যাম্পে নেয়া হচ্ছে। শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের অফিসার ও ফোর্স পরিবারগুলোকে এক জায়গায় সমবেত করাসহ সার্বিক নিরাপত্তা প্রদান করে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language