শিক্ষা

টিকার তথ্য দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নির্দেশনা

ঢাকা, ১৩ জুলাই – করোনা সংক্রমণরোধ ও ঝুঁকি এড়াতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার ঢাকা কলেজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, ইউজার নেম (dcstudent) ও পাসওর্য়াড (destudent) ব্যবহার করে নিজ নিজ ক্লাস রোল দিয়ে লগইন করে কভিড-১৯ রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যসমূহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়, আবাসিক ছাত্রদের রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।

নির্দেশনায় বলা হয়, টিকার তথ্য প্রদানের কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই, চলবে ১৭ জুলাই পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language