ঢাকা

পুরান ঢাকায় ইলেকট্রিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট

ঢাকা, ০৮ জুলাই – রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে এস কে মার্কেটের দোতলায় একটি ইলেকট্রনিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ৫০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

বুধবার রাত ১১ টা ১০ মিনিটে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি বলেন, ‘রাত ৯ টা ৪০ মিনিটে নবাবপুর এস কে মার্কেটে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় ৫০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে গোডাউনে থাকা ইলেকট্রনিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। ঘটনাস্থলে পূর্ণাঙ্গ রিপোর্ট পাইনি। আমাদের টিম ফিরে আসলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৮ জুলাই

Back to top button
🌐 Read in Your Language