বলিউড

এবার ছোটপর্দায় গায়ক হিসেবে হাজির হিন্দি সিনেমার কিং অব রোমান্স

মুম্বাই,০৫ জুলাই – দীর্ঘ দুই বছর বড় পর্দায় দেখা নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের। সবশেষ জিরো সিনেমার পর দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন তিনি। সামনের বছরেই ‘পাঠান’ সিনেমা দিয়ে সেই নীরবতা ভাঙতে যাচ্ছেন শাহরুখ।

নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তবে বড় পর্দার আগেই এবার ছোটপর্দায় গায়ক হিসেবে হাজির হলেন হিন্দি সিনেমার কিং অব রোমান্স।

শুক্রবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হওয়া এক ভিডিওতে দেখা যায়, গানে গানে একটি হেয়ার কালার কোম্পানির প্রচারণা চালাচ্ছেন শাহরুখ।

স্ট্রেক্স নামক সেই চুলের রঙের ব্রান্ডটির বিজ্ঞাপনের ভিডিওতে “দেখো, বানো, লাগো, জিও স্ট্রেক্স’ নামক ট্যাগ লাইনটি বেশ কয়েকবার বলতে দেখা যায় শাহরুখকে। ভিডিওটি শেয়ার করে শাহরুখ খান তার ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ সবাইকে। গাউরিসিন্দের সাথে যে কোনো ভিডিওতে কাজ করা সব সময় আনন্দের। ধন্যবাদ পুরো স্ট্রেক্স টিমকে।’

এর আগে স্ট্রেক্স ব্রান্ডের সঙ্গে নিজের একাত্মবোধ থাকার কথা অনেক আগেই জানিয়েছিলেন শাহরুখ। চুক্তি অনুযায়ী সামনে আরো স্ট্রেক্সের বেশকিছু বিজ্ঞাপনে কাজ করবেন শাহরুখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জণ আব্রাহাম। ছোট একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে।

এস সি/০৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language