চাঁদপুর

চাঁদপুরে একদিনে ১৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

ঢাকা, ০৩ জুলাই – চাঁদপুরে একদিনেই চাঁদপুরের ১৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনই পুলিশ সুপার কার্যালয়ের।

শনিবার (৩ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে গত শুক্রবার ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৭ জনের করোনা পজিটিভ।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন ২ থেকে ৩ জন করে পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি।

সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ০৩ জুলাই

Back to top button
🌐 Read in Your Language