বলিউড

সদ্যবিবাহিতা ইয়ামি গৌতমের বিরুদ্ধে সমন জারি

মুম্বাই, ০২ জুলাই – অর্থ আত্মসাতের মামলায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের বিরুদ্ধে সমন জারি করেছেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার ইডির পক্ষ থেকে এই সমন পাঠানো হয়েছে সদ্যবিবাহিতা এই বলি সুন্দরীকে।

সংবাদ সংস্থা এএনআইয়ের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

গেল মাসেই পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইয়ামি গৌতম। বেশ কয়েক মাস ধরেই ইডির নজরদারিতে রয়েছেন ‘ভিকি ডোনার’ নায়িকা।

আগামী ৭ জুলাই ইডির মুম্বইয়ের অফিসে হাজির হওয়ার কথা ইয়ামির। যদিও অভিনেত্রীর তরফে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এন এইচ, ০২ জুলাই

Back to top button
🌐 Read in Your Language