বিচিত্রতা

খাবারের খাসির মাংস নেই, বিয়ে ভেঙে অন্য পাত্রীকে বিয়ে করলেন বর!

বিয়ে করতে গিয়ে বরযাত্রীকে দেয়া খাবারের তালিকায় খাসির গোশত না পেয়ে বিয়েই ভেঙে দিলেন এক বর। কনের বাড়িতে খেতে বসে খাসির মাংস না পাওয়ায় অদ্ভুত এই কাণ্ড করে বসেছেন তিনি।

এমনকি কনের বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন অন্য এক নারীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যা প্রদেশে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিয়ের দিন খাবারের তালিকায় খাসির গোশত না পেয়ে রেগে আগুন হয়ে যান বর। সোজা বিয়েবাড়ি থেকে রওনা দেন বাড়ির পথে। তবে ফেরার পথে অন্য এক নারীকে বিয়ে করে তাকে নিয়ে হাজির হন বাড়িতে।

২৭ বছর বয়সী ওই বরের নাম রমাকান্ত পাত্র। উড়িষ্যার কেওনঝড় জেলায় রমাকান্তের বাড়ি। বুধবার বিকেলে তিনি পাশের জেলার বাঁধাগাঁওয়ে বিয়ে করতে যান। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাকই ছিল। কনের পরিবারের পক্ষ থেকে বরকে স্বাগত জানানো হয়। এরপর মধ্যাহ্নভোজনে নিয়ে যাওয়া হয় বরপক্ষের লোকজনকে।

কিন্তু খাওয়ার সময় শুরু হয় বিপত্তি। খাবারের তালিকায় নেই খাসির গোশত। রেগে চটে যান বর। এ নিয়ে খাবার পরিবেশনকারীদের সঙ্গে প্রথমে শুরু হয় তর্ক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

বর যখন জানতে পারেন, খাবারের তালিকায় খাসির গোশত নেই, তখন সবাইকে অবাক করে সরাসরি বিয়েতে বেঁকে বসেন তিনি। বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী ও বর। সেই দিনটা নিজেদের এক আত্মীয়ের বাড়িতে থাকেন তারা। আরও অবাক করার মতো ব্যাপার যে, সেই রাতেই আর একটি মেয়েকে বিয়ে করে নেন রমাকান্ত। এরপর কেওনঝড়ে নিজের বাড়িতে ফেরেন ওই যুবক।

এম এউ, ২৭ জুন


Back to top button
🌐 Read in Your Language