বলিউড

মুম্বাইয়ের একটি হাসপাতালে দুই কোটি দিলেন অমিতাভ

মুম্বাই, ২৫ জুন – করোনাকালে মুম্বাইয়ের সিওন নামে একটি হাসপাতালে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সেই টাকা দিয়ে ওই হাসপাতালের জন্য মেশিন, মনিটর, সিআরএম ইমেজ ইন্টিফায়ার, ইনফিউশন পাম্প ইত্যাদি কেনা হয়েছে।

চিকিৎসার এই সরঞ্জামগুলো এমন রোগীদের ভেন্টিলেটর সহায়তা সরবরাহ করতে ব্যবহৃত হয়, যারা নিজেরা শ্বাস নিতে পারেন না বা পর্যাপ্ত বায়ুচলাচল রক্ষার জন্য যাদের সহায়তা প্রয়োজন।

সরঞ্জামগুলো পাওয়ার পর সিওন হাসপাতালের সুপার ডক্টর মোহন জোশী সকল চিকিৎসক এবং কর্মীদের পক্ষ থেকে অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন।

এন এইচ, ২৫ জুন


Back to top button
🌐 Read in Your Language