নাটক

ঈদে চমক নিয়ে আসছেন অপূর্ব-মেহজাবীন

ঢাকা, ২২ জুন – ছোট পর্দার অতি পরিচিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। গত সপ্তাহে এ জুটিকে নিয়ে ‘যদি কোনোদিন’ নামের বিশেষ নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই নাটকে থাকছে দুটি গান। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

নির্মাতা আরিয়ান জানান, ‘গল্পটি ভালো। শুটিংটাও ভালো করেছি। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ভালো কিছু হবে আশা করছি।’

গল্পের ধরন প্রসঙ্গে জানা যায়, এতে একজন নামকরা চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে, ঘটনাচক্রে এই চিকিৎসকের প্রতি বেশ ক্ষুব্ধ থাকেন মেহজাবীন চৌধুরী। কারণ, তার দাবি অপূর্বের ভুল অপারেশনের কারণে তার পরিবারে নেমে আসে ঘন অন্ধকার।

অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেন কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের চরিত্রে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে পবিত্র ঈদুল আজহায় বিশেষ চমক হিসেবে ‘যদি কোনোদিন’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এম এউ, ২২ জুন


Back to top button
🌐 Read in Your Language