ঢাকা

কাকরাইলে বহুতল ভবনে আগুন

ঢাকা, ০৫ জুন – রাজধানীর কাকরাইলে রূপায়ন করিম টাওয়ারে আগুন লেগেছে। শনিবার বিকাল ৩টার দিকে বহুতল ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, কাকরাইলের রূপায়ন করিম টাওয়ারের নিচতলায় আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিকাল ৩টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

সূত্র : নতুন সময়
এন এইচ, ০৫ জুন


Back to top button
🌐 Read in Your Language