নাটক

ভক্তদের জন্য সুসংবাদ মিথিলার!

ঢাকা, ০৪ জুন – বিচ্ছেদ, নতুন করে বিয়ে সবমিলিয়ে জীবনে বড় ঝড় ঝাপটা গেছে রাফিয়াথ রশিদ মিথিলার। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন সংসার পেতেছেন। তাকে নিয়েই জীবনের বাকি সময়টা পাড়ি দিতে চান এই নায়িকা।

বিয়ের পর আবারও পুরোদমে কাজে মনোযোগী হয়েছেন মিথিলা। তাকে উৎসাহ যোগাচ্ছেন স্বামী সৃজিত।

সম্প্রতি তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’ এর কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

প্রথম সিনেমার পর ভক্তদের আরও একটি সুসংবাদ দিলেন মিথিলা। সেটি হচ্ছে- আসছে ঈদুল আযহায় টিভি পর্দায় ব্যস্ত দেখা যাবে এ তারকাকে।

একাধিক নাটক ও অনুষ্ঠানে দেখা যাবে মিথিলাকে। তার মধ্যে একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

গত সপ্তাহে উত্তরার শুটিংবাড়িতে হয়েছে এর দৃশ্যধারণ। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

হাসান রেজাউল বলেন, ‘নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এটা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই উঠে আসবে। মিথিলাকেও সেই ভূমিকায় দেখা যাবে।’

পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। মিথিলার জীবনে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হলো ‘বিয়িং ওম্যান’।

নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আসছে কোরবানির ঈদে এটি দেখা যাবে আরটিভির পর্দায়।

এন এইচ, ০৪ জুন

Back to top button
🌐 Read in Your Language