ক্রিকেট

ফের র‌্যাংকিংয়ে লাফ দিলেন মাহমুদুল্লাহ

ঢাকা, ০৩ জুন – ৭৬ বলে ৫৪, ৫৮ বলে ৪১ ও ৬৩ বলে ৫৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে মোট ১১৮ রান তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রকাশিত র‌্যাংকিংয়ে আরও দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই সদস্য।

প্রথম দুই ম্যাচে জয় তুলে তিন ম্যাচের সিরিজটি নিজেদের করে নেয় টাইগাররা। দুর্দান্ত পারফরমেন্সে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়েছিলেন মাহমুদুল্লাহ। তৃতীয় ম্যাচে দল হারলেও আরও দুই ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন।

তৃতীয় ম্যাচে রান পেয়ে মোসাদ্দেক হোসেনেরও উন্নতি হয়েছে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭২ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন। ফলে ১২ ধাপ এগিয়েছেন ১১৩ নম্বরে পৌঁছেছেন ডান-হাতি এই ব্যাটার।

সিরিজের শেষ ম্যাচে তাসকিন আহমেদ ৪৬ রান খরচ করে ৪ উইকেট আদায় করেন। বোলারদের র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে অবস্থান করছেন তিনি।

সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটিং বিভাগের শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকার প্রথম স্থানেই রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

অল রাউন্ডারদের সিংহাসন বাংলাদেশের সাকিব আল হাসানের দখলেই রয়েছে।

ওয়ানডে দল হিসেবে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডই। বাংলাদেশের অবস্থান সাতে।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৩ জুন


Back to top button
🌐 Read in Your Language