ক্রিকেট

সিপিএলে দল পেলেন সাকিব

ঢাকা, ২৮ মে – ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন বলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলকে না করে দিয়েছেন তিনি। এবার ডাক এসেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে।

বৃহস্পতিবার সিপিএলের ড্রাফটে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জ্যামাইকা তালওয়াস। ২৮ আগস্ট থেকে শুরু হবে গেইল-পোলার্ডদের এই ঘরোয়া টুর্নামেন্ট। আর ওই সময়েই অস্ট্রেলিয়া দল পাঁচটি টি২০ খেলতে বাংলাদেশে আসার কথা।

সূচি মিলিয়ে সাকিব কি খেলতে পারবেন সিপিএল? নাকি আইপিএএলের মতো ছুটি নিয়ে তিনি খেলতে যাবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চার বছর আগে এই জ্যামাইকার হয়েই খেলেছিলেন সাকিব। সর্বশেষ বার্বাডোজের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে। এ পর্যন্ত মোট পাঁচটি মৌসুম সাকিব খেলেছেন সিপিএলে। ৩০টি ম্যাচে ৩৫৪ রানসহ উইকেট নিয়েছেন ২৯টি। সাকিবের দলে এবার কোন কোন ক্রিকেটার রয়েছে এখনও তা জানানো হয়নি।

আয়োজকদের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ২৮ মে ছয়টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। গেলবার করোনার কারণে দর্শকশূন্য মাঠে খেলা হয়েছিল সিপিএলের ম্যাচগুলো। তবে এবার একটি ভেন্যু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ এবং মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশেরও অনুমতি দেওয়া হবে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ মে


Back to top button
🌐 Read in Your Language