ইউরোপ ভ্রমণে লাগবে কোভিড-১৯ গ্রিন সার্টিফিকেট

লন্ডন, ২১ মে – পর্তুগিজ রাষ্ট্রপতি এবং ইউরোপীয় সংসদের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক চুক্তির পাঠ্যসূচি অনুযায়ী আগামী জুলাই মাসের শুরু থেকেই কোভিড-১৯ ডিজিটাল সবুজ প্রশংসাপত্র (গ্রিন সার্টিফিকেট) কার্যকর হতে যাচ্ছে। ভ্যাকসিন গ্রহণের প্রমাণ পত্র হিসেবে মূলত এটি ব্যবহার হবে।
পর্তুগালে ভ্রমণ বিষয়ক কর্তৃপক্ষ বলছে, গ্রিন সার্টিফিকেটে করোনাভাইরাসের টিকা নেওয়া হয়েছে কি হয়নি, তা বারকোড আকারে থাকবে। নাগরিকরা তাদের কাছে প্রিন্ট বা কম্পিউটারে তথ্য রাখবেন।
গ্রিন সার্টিফিকেটটির উল্লেখ্যযোগ্য বেশিষ্ঠ্যগুলোর মধ্যে বারকোড অন্যতম। তাছাড়া, বোঝার জন্য ইংরেজি এবং নিজস্ব মাতৃভাষা সংযুক্ত থাকবে। সর্বোপরি নাগরিকরা বৈধ এবং নিরাপদ ইউরোপের সেনজেনভুক্ত ২৭টি দেশে সহজেই ভ্রমণ করতে পারবে।
ইইউ নাগরিকদের নিরাপদ যাত্রার জন্য, ইউরোপীয়ান কমিশন বিশেষ প্রবেশপথ নির্মাণ করবে। প্রবেশপথ অতিক্রমের সময় বারকোড স্ক্যানিংয়ের মাধ্যমে কোনো জটিলতা ছাড়াই ইউরোপীয় অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা যাবে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান আলোচক স্প্যানিশ জুয়ান ফার্নান্দো লাপেজ আগুয়েলার ইঙ্গিত দিয়ে বলেন, নাগরিকদের স্বাধীন এবং নিরাপদ ভ্রমণে সংসদীয় কমিটি আগামী বুধবারের অধিবেশনে ভোটের মাধ্যমে এর মূল সিদ্ধান্ত নেবে। এ প্রক্রিয়া শেষে কাউন্সিলের পর্তুগিজ রাষ্ট্রপতি, বিধানসভা এবং ইউরোপীয় কমিশন এই আইনটি স্বাক্ষর করবে। আগামী ১ জুলাই থেকে গ্রিন সার্টিফিকেট কার্যকর হতে পারে।
সূত্র : আমাদের সময়
এন এ/ ২১ মে







