দুই খরগোশের বিয়ে হলো ধুমধাম করে!

ইংল্যান্ডের সামারসেটে আয়োজন করে দুই খরগোশের মাঝে বিবাহ সম্পন্ন করলো কিছু মানুষ। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৮ মে) এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম।
ভিডিওতে দেখা যায়, রবার্তো এবং অ্যামি নামের দুই খরগোশের মাঝে সঠিক পদ্ধতিতে বিবাহ দিলো কিছু মানুষ। এ সময় পুরুষ খরগোশটির পিঠে একটি টুপি পরানো হয় এবং নারী খরগোশটির পিঠে একটি কাপড় বাধা হয়।
Roberto and Amy, you are now pronounced rabbit husband and rabbit wife 💍 → https://t.co/h9jYeaxNCO pic.twitter.com/VWA7Dieo9O
— YouTube (@YouTube) May 7, 2021
ভিডিওটি গত ২৮ মার্চ ইউটিউবে শেয়ার করা হয়েছে। এরপরে গতকাল শুক্রবার ইউটিউবের টুইটার একাউন্ট থেকেও এটি শেয়ার দেওয়া হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে, রবার্তো এবং অ্যামি, আপনারা এখন খরগোশ স্বামী এবং খরগোশ স্ত্রী হিসেবে অভিহিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বিষয়টি নিয়ে নানান মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘দেখুন সবাই কতটা সিরিয়াস (আয়োজনকারীদের উদ্দেশে)!’ আরেকজন লিখেছেন, ‘অবশেষে! আমি ভেবেছিলাম এমনটা কখনোই হবে না।’
এন এইচ, ১২ মে