জাতীয়

দেশে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৮৭ লাখের বেশি

ঢাকা, ০৩ মে – দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। দুই ডোজ মিলিয়ে ৮৭ লাখ ৫৫ হাজার ৮৭৫ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

রবিবার (২ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৭৬৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ দুই হাজার ৪০৫ জন আর নারী ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৩ মে


Back to top button
🌐 Read in Your Language