ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের রাজস্থান

নয়াদিল্লী, ০২ মে – দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন।

আজও রাজস্থান একাদশে আছেন বাংলাদেশি গতিতারকা মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দলের হয়ে সব কটি ম্যাচ খেলেছেন কাটার মাস্টার, ৬ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।

দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধানজনক অবস্থায় আছে রাজস্থান। ৬ ম্যাচের ২টি জিতে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে মোস্তাফিজদের দল। সমান ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা।

রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার, জস্বশী জাসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেয়াতিয়া, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০২ মে


Back to top button
🌐 Read in Your Language