বলিউড

বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে পুলিশি তল্লাশি

মুম্বাই, ১৬ অক্টোবর- কান্নাড়া ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে ড্রাগ সরবরাহে অভিযুক্ত আদিত্য আলভাকে খুঁজতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালায় বেঙ্গালুরু পুলিশ।

আদিত্য আলভা বলিউডের এই অভিনেতার শ্যালক এবং কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জীবারাজ আলভার ছেলে।

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরোয়ানা জারি হওয়ার পরই এদিন তল্লাশি অভিযানে নামে সেন্ট্রাল ক্রাইম ব্র্যাঞ্চের কর্মকর্তারা।

আরও পড়ুন:  দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর সিং

বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটেল বলেন, ‘‘আদিত্য আলভা নিখোঁজ রয়েছেন। বিবেক ওবেরয় তার আত্মীয়। আমরা খবর পেয়েছিলাম যে আদিত্য আলভা বলিউডের এই অভিনেতার বাড়িতে লুকিয়ে রয়েছেন। এরপর কোর্টের অনুমতি নিয়ে আমরা তার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালাই।”

ড্রাগ পাচার নিয়ে তোলপাড় চলছে কান্নাড়া ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে এ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গায়িকা-অভিনেতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আর/০৮:১৪/১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language