জাতীয়

করোনায় ফের বন্ধ হলো চিড়িয়াখানা

ঢাকা, ০২ এপ্রিল – মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : হাসপাতালের এক ইঞ্চি জায়গাতেও সেবা দেবেন: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা সংক্রমণ রোধে আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।’

গত সোমবার করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম সীমিত করা, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে সরকারের ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নির্দেশনা আগামী দুই সপ্তাহ পর্যন্ত প্রতিপালন করতে হবে।

এর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত বছরের ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন শর্ত সাপেক্ষে চিড়িয়াখানা খোলার অনুমতি দেওয়া হয়।

সূত্র : এনটিভি
এন এইচ, ০২ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language