টিকা নেওয়ার ২ মাস পর করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি

ঢাকা, ০২ এপ্রিল – স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল রাতে) তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান। অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।
আরও পড়ুন : অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়
মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’
উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনাতে আক্তান্ত হয়ে বাসায় আইসোলেশন আছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের আরও কর্মকর্তা কর্মচারি।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০২ এপ্রিল









