চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রাম, ২৮ মার্চ – চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সাড়ে ৩টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকায় মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

আরও পড়ুন : হাটহাজারীতে সংঘর্ষে চারজন নিহত

দুর্ঘটনায় নিহতরা হলেন শাহ আলম (৪১), মো. জাহাঙ্গীর (৩০) এবং মো. আয়াছ (৪০)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। কক্সবাজারমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। আহত অবস্থায় চকরিয়া সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও আয়াছকে মৃত ঘোষণা করেন।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৮ মার্চ

Back to top button
🌐 Read in Your Language