পিসিবির কর্মকাণ্ডে অবাক শহীদ আফ্রিদি

ইসলামাবাদ, ১৮ মার্চ – জৈব সুরক্ষা বলয় থেকে শুরু করে সব কিছুতেই উদাসীনতা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। যার দরুন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন করোনায় আক্রান্ত হন সাত জন ক্রিকেটার। এরপর পিসিবি বাধ্য হয় পিএসএল স্থগিত করার। এমন ঘটনায় ক্ষুব্ধ তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি।
বুধবার লাহোরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আফ্রিদি। সেখানে সাংবাদিকের করা প্রশ্নে আফ্রিদি বলেন, অপরিকল্পিত আয়োজন ছিল। যেখানে দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না।
আরও পড়ুন : নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন তামিম
‘পাকিস্তান ক্রিকেট এবং দেশটির জন্য পিএসএল অনেক গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। অথচ এত বড় একটা টুর্নামেন্টের জন্য বিকল্প কোনো পরিকল্পনা ছিল না ক্রিকেট বোর্ডের, এটা ভেবে খারাপ লাগছে।’
আফ্রিদি দাবি করেছেন, শুরুতে কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ রিপোর্ট আসলেও পিসিবি কোনো পদক্ষেপ নেয়নি।
‘যখন কিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হয় তখনও তারা দ্বিতীয় কোনো পরিকল্পনা করেনি! আমি সত্যিই এমন উদাসীনতা দেখে অবাক হয়ে যাচ্ছি। এটুকু বলতে পারি, গোটা বিশ্বের কাছে খুব একটা ভাল বার্তা গেল না।’
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৮ মার্চ







