তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে নুসরাত

কলকাতা, ১৮ মার্চ – টালিউডের নম্বর ওয়ান নায়িকা নুসরাত জাহান। রাজনীতির ময়দানে নাম লিখিয়েও সফলতা অর্জন করেছেন তিনি। তৃণমূলের হয়ে বসিরহাটের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
এরপর থেকেই মাঠে ময়দানে মানুষের পাশে থেকেছেন নুসরাত। কুড়িয়েছেন জনতার ভালোবাসা। তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় সমালোচনা হলেও কর্ম নিয়ে তা হয়নি। করোনার মধ্যেও মানুষের দাঁরে দাঁরে পৌঁছে দিয়েছেন খাবার।
পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনকে ঘিরেও সরব নুসরাত। তার সাফ কথা, বিজেপিকে বিদায় জানিয়ে তৃণমূল কংগ্রেসকেই আনতে হবে। বাংলা তার মেয়েকেই চায়। বাংলার মানুষ এই বিধানসভা নির্বাচনে আবারও প্রমাণ করবেন, তারা বাংলার মেয়েকেই ভালোবাসেন।
আরও পড়ুন : বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী শ্রাবন্তী
বৃহস্পতিবার (১৮ মার্চ) নির্বাচনী প্রচারে তৃণমূল সংসদ অভিনেত্রী নুসরত জাহান এমন মন্তব্যই করেছেন। এদিন দাসপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়ার হয়ে নির্বাচনী প্রচার করেন নুসরাত।
তিনি আরও বলেন, বাংলার মানুষের জন্য যারা কাজ করছেন, তাদেরকেই মানুষ ভোট দেবেন। বিজেপি কিংবা সিপিএম প্রার্থীরা যখন আপনাদের দুয়ারে আসবেন তখন তাঁদর কাছে কাজের হিসাব চাইবেন।
নির্বাচনী প্রচারণায় তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়াকে পাশে নিয়েই ভোট চান নুসরাত।
এন এইচ, ১৮ মার্চ









