ক্রিকেট

প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে তামিম-সৌম্যরা

ডানেডিন, ১৭ মার্চ – নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল কুইন্সটাউনে ক্যাম্প সেরে প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে চলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে এ খবর।

শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

আরও পড়ুন : বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। ছয়টি ম্যাচই ভিন্ন ভিন্ন ভেন্যুতে।

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ১৪দিন কোয়ারেন্টাইন সারার পর অনুশীলন ক্যাম্প করে কুইন্সটাউনে। ডানেডিনে প্রথম ওয়ানডে শেষ করে আবার ক্রাইস্টার্চে ফিরতে হবে টাইগারদের।

সেখানে দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডে, ২৩ মার্চ। শেষ ওয়ানডে ২৬ মার্চ, ওয়েলিংটনে। ২৮ মার্চ হ্যামিল্টনে, ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

সূত্র : চ্যানেল আই
এন এইচ, ১৭ মার্চ

Back to top button
🌐 Read in Your Language