জাতীয়

করোনার টিকা নিয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ

ঢাকা, ১৫ মার্চ – দেশে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় ৪৫ লাখ (৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪) মানুষ। আর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন।

আজ একদিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮৭ হাজার ৮৬০ জন। যার মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ জন এবং নারী ৩৭ হাজার ৬১৬ জন। আর মোট ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন নারী রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল থেকে

বিজ্ঞপ্তিতে জানানো হয়: এ পর্যন্ত ঢাকা বিভাগে ভ্যাকসিন গ্রহণ করেছেন ১৪ লাখ ২১ হাজার ৮১৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ২৩ হাজার ৪৯৫, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৯৩ হাজার ৪১৬, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ২৭ হাজার ১৬১, রাজশাহী বিভাগে চার লাখ ৮৯ হাজার ৫৮৭ জন, রংপুর বিভাগে চার লাখ ২৩ হাজার ১৯৮, খুলনা বিভাগে পাঁচ লাখ ৮৮ হাজার ৪৩৬, বরিশাল বিভাগে এক লাখ ৯৯ হাজার ৬৫ এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৩ হাজার ২৭৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন দানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার ভ্যাকসিন নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

সূত্র : চ্যানেল আই
এন এইচ, ১৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language