ক্রিকেট

সাতপাকে বাঁধা পড়লেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ

নয়াদিল্লী, ১৫ মার্চ – ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর বিয়ে নিয়ে বেশ আলোচনা চলছিল গত কদিন ধরেই। শেষ পর্যন্ত আলোচনার পাট শেষ করে বিয়ের পিড়িতে বসেছেন গোয়ায় বিলাসবহুল এক রিসোর্টে। স্ত্রীর নাম সঞ্জনা গনেশন। যিনি একজন টিভি উপস্থাপিকা।

ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় ঘটা করে বিয়ের স্বাদ নিতে পারেননি বুমরাহ। ঘনিষ্ঠজনরাই হাজির ছিলেন বিয়েতে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় জাতীয় দলের সতীর্থদেরও বিয়েতে পাননি।

আরও পড়ুন : কোহলির অনন্য রেকর্ড

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন চতুর্থ ম্যাচ না খেলার জন্য আবেদন করে ছুটি নেন বুমরাহ। এ নিয়ে আলোচনা হলেও পরে জানা যায়, বিয়ের জন্য ছুটি নিয়েছেন তিই।

ভারতীয় গণমাধ্যম প্রথমে জানিয়েছিল, অভিনেত্রী অনুপমাকে বিয়ে করতে যাচ্ছেন বুমরাহ। তবে শেষ পর্যন্ত সঞ্জনা গনেশনকেই বিয়ে করেছেন এই তারকা পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে বুমরাহ লিখেছেন, ‘নতুন পথে যাত্রা শুরু করেছি আমরা। জীবনের সবচেয়ে সুখের দিন আজ আমাদের। আমাদের বিয়ের খবর জানাতে পেরে আমরা আনন্দিত।’

সূত্র : আরটিভি
এন এইচ, ১৫ মার্চ

Back to top button
🌐 Read in Your Language