দোজখের আগুন থেকে বাঁচার ছোট্ট আমল ও দোয়া

আল্লাহ তালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যারা সঠিক উপায়ে তার হুকুম-আহকাম তথা ফরজগুলো পালন করবে তাদের সব নফল ইবাদতের মাধ্যমে তাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তালা মুমিন বান্দাকে জাহান্নামের আজব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করবেন।
হাদিসে পাকে প্রিয় নবি (সা.) এমনই একটি ছোট্ট আমল ও দোয়ার কথা বলেছেন। যে দোয়ার নিয়মিত আমলে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলবে।
হাদিসে এসেছে হজরত আল-হারিস ইবনু মুসলিম আত্-তামীমী (সা.) তার পিতার সূত্র বর্ণনা করেন, রাসুল (সা.) তাকে চুপে চুপে বলেন, ‘যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে-
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।
আরও পড়ুন : যে নারী কোরআনে বিশেষ সম্মাননা পেয়েছেন
অর্থ: ‘হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’
তুমি তা বলার পর ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখনো অনুরূপ বলবে। অতঃপর তুমি যদি ওই দিন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে।’ (আবু দাউদ, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান)
মোহাম্মাদ ইবনু শুআইব (সা.) বলেন, আবু সাঈদ (সা.) আমাকে আল-হারিস (রা.) সূত্রে জানিয়েছেন, তিনি বলেছেন, রাসুল (সা.) আমাকে তা চুপে চুপে বলেছেন, যাতে আমি আমার ভাইদের কাছে তা বিশেষভাবে প্রচার করি।’
সুতরাং মুসলিম উম্মাহর উচিত, ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি ৭ বার পড়া। আল্লাহ তালা হাদিসের সহজ আমল ও ছোট্ট মাসনুন দোয়ার মাধ্যমে তার হুকুম-আহকাম পালনের পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন।
এন এইচ, ১০ মার্চ









