জাতীয়

সিআইডির এসআইয়ের সেই কোটিপতি স্ত্রী কারাগারে

ঢাকা, ০৯ মার্চ – পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির এসআই মো. নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুদকের করা একটি মামলায় মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

এর আগে সকালে গোলজার বেগম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তার আবেদন নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে আছেন।

সূত্র : যুগান্তর
এন এ/ ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language