কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি, ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ

শীতের অনুভূতি

কুড়িগ্রাম,২৪ নভেম্বর-কুড়িগ্রামে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি দেখা গেছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার নয়টি উপজেলায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, নভেম্বর মাসে জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এ অঞ্চলে বৃষ্টি ও শীতের তীব্রতা বাড়তে পারে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language