ব্যবসা
মুজিব বর্ষের সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

ঢাকা, ০১ মার্চ – কয়েক বছর ধরে সেরা করদাতার তালিকায় থাকা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া মুজিব বর্ষের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেবে। সোমবার সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
কাউছ মিয়ার মূল ব্যবসা তামাক বেচাকেনা। রংপুরে তামাক কিনে সেখানেই বিক্রি করেন। নদীপথে পণ্য পরিবহনের জন্য বেশ কিছু কার্গো জাহাজ আছে তার।
আরও পড়ুন : ‘উত্তরপ্রদেশের ছক বাংলাতেও ছকছে বিজেপি’, মমতাকে অখিলেশ
এনবিআর জানায়, কাউছ মিয়া গত ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সাল থেকে কর দেন তিনি। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া। ২০০৮ সাল থেকে তিনি ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতার একজন।
সূত্র : ঢাকাটাইমস
এন এ/ ০১ মার্চ









