মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি বাহিনীর নিজস্ব ড্রোন বিস্ফোরণে দুই রিজার্ভ সেনা নিহত

দুই রিজার্ভ সেনা নিহত

গাজা,২৫ সেপ্টেম্বর- গাজায় একটি সামরিক চৌকিতে ইসরায়েলি বাহিনীর নিজস্ব ড্রোন বিস্ফোরণে দুই রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন ১৬তম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের ২৪ বছর বয়সী নাদাব কালি এবং ২৩ বছর বয়সী ওফেক মো পড়ে। তবে তখনই এতে কোনো বিস্ফোরণ ঘটেনি। পরে দুই সেনা সদস্য ড্রোনটির কাছে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে ইতয়ালেম।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ড্রোনটি প্রথমে গাজার একটি সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে। তবে তখনই এতে কোনো বিস্ফোরণ ঘটেনি। পরে দুই সেনা সদস্য ড্রোনটির কাছে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে আইডিএফ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৯৭০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ নিয়ে অন্তত সাতজন ইসরায়েলি সেনার মৃত্যু হলো। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি বাহিনীর টানা সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language