জাতীয়

বাংলা একাডেমিতে শুরু হচ্ছে জিয়া স্মৃতি বইমেলা

জিয়া স্মৃতি বইমেলা

ঢাকা, ৩ সেপ্টেম্বর – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের ওপর রচিত বিভিন্ন গ্রন্থ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক সাহিত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।

আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আয়োজক কমিটির পক্ষ থেকে সহ সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন যে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিশিষ্ট লেখক, গবেষক এবং বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button