মধ্যপ্রাচ্য

সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তিতে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি

সানা, ৮ আগস্ট – ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত সৌদি আরবকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে পুরো বিশ্বকে একত্র করলেও সৌদি আরবের কোনো লাভ হবে না। পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

মাহদি আল-মাসাত স্পষ্ট করে বলেন যে এই ধরনের চুক্তিগুলো বর্তমান পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও জানান যে অবরোধের জবাবে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অব্যাহত থাকবে। তার মতে যারা ১২ বছর ধরে চলা ইয়েমেন বিরোধী আগ্রাসন এবং অবরোধে অংশ নেবে তাদের প্রত্যেককেই আগ্রাসী হিসেবে গণ্য করা হবে।

এমনকি এই অংশীদারিত্ব যদি কোনো ছদ্মবেশেও থাকে তবুও ইয়েমেনের অবস্থান অপরিবর্তিত থাকবে। ইয়েমেনি এই নেতা আরও উল্লেখ করেন যে ন্যায্য এবং সম্মানজনক শান্তি প্রতিষ্ঠার মূল্য যুদ্ধ কিংবা আগ্রাসনের তুলনায় অনেক কম।

উল্লেখ্য যে গত শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কা সন্ধি নামক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button