উত্তর আমেরিকা

নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে দুঃখ প্রকাশ করল মেটা

ওয়াশিংটন, ২৮ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। কিছু সময় পর ভিডিওটি আবারও সচল করা হয়েছে।

মেটার একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান যে প্রযুক্তিগত ভুলের কারণে কনটেন্টটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল। তবে পরে সেটি দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

ভিডিওটি সরিয়ে ফেলার কারণ এবং মেটার দেওয়া ব্যাখ্যা বর্তমানে গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার জন্য মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে।

গত ২৩ জুলাই ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়েছিল। ভিডিওটিতে তরুণ প্রজন্মের উদ্দেশে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভিডিওটি সরিয়ে ফেলার আগে কয়েক লাখ মানুষ দেখেছিলেন।

এস এম/ ২৮ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language