মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনায় ইরানকে ওমানের নতুন প্রস্তাব

মাস্কাট, ২৮ জুলাই – কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপদ ও যৌথ ব্যবস্থাপনার লক্ষ্যে ইরানকে একটি আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। মূলত সার্ভিস ফির বিনিময়ে এই প্রণালিটি পরিচালনার জন্য ওমানের পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করা হয়েছে।

ওমানের এই উদ্যোগের পেছনে আঞ্চলিক সমর্থন রয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উপসাগরীয় অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন যে, এই প্রস্তাব কার্যকর হলে ইরান এককভাবে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ করতে পারবে না।

এই প্রস্তাবটি মূলত মালাক্কা প্রণালির মডেল অনুযায়ী তৈরি করা হয়েছে। সেখানে প্রণালি ব্যবহারকারী দেশগুলো নৌ-চলাচল নিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং উদ্ধার অভিযানে স্বেচ্ছায় আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর সামরিক হামলা স্থগিত করায় একটি কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালিতে পুনরায় স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হওয়ার আশা তৈরি হয়েছে।

উল্লেখ্য যে, আঞ্চলিক উত্তেজনার আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই পরিবাহিত হতো।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button