আইন-আদালত

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

ঢাকা, ১৬ জুলাই – ১১২ কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় এই জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে মামলার প্রয়োজনীয় শুনানি শেষে আদালত জামিনের এই আদেশ প্রদান করেন।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language