মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন বাহিনীর নতুন দফা বিমান হামলা

তেহরান, ১৫ জুলাই – ইরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আজ বুধবার ইএসটি সময় সকাল ৬টা থেকে এই অভিযান শুরু করা হয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের চালানো হামলার সামরিক সক্ষমতা কমিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত পাঁচ দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের এই অভিযান অব্যাহত রয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী এই হামলায় সাতজন ইরানি সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে গত কয়েক দিনের অভিযানে প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি সাধারণ মানুষ। টানা কয়েক দিনের এই সামরিক অভিযানে আহতের সংখ্যা ২৬০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুসারে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে ওয়াশিংটন।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language