ফুটবল

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন সেই বিতর্কিত রেফারি

ওয়াশিংটন, ৯ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর মাঠের সেই উত্তাপ এখন ক্রীড়াঙ্গনে বড় বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার ম্যাচ পরিচালনা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সমালোচনার মুখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। ম্যাচের মূল বিতর্কের সূত্রপাত হয় অতিরিক্ত সময়ে। মিসরের দাবি অনুযায়ী ডি বক্সের ভেতরে তারা নিশ্চিত একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল কিন্তু রেফারি তা উপেক্ষা করেন।

সেই ঘটনার পরপরই পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই গোলের মাধ্যমেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। রেফারিংয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিসরীয় ফুটবল ফেডারেশন এখন আনুষ্ঠানিকভাবে ফিফার দ্বারস্থ হয়েছে।

তারা লেতেক্সিয়া এবং তার পুরো রেফারিং প্যানেলের বিরুদ্ধে ফিফার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মিসরের ফুটবল কর্তৃপক্ষের দাবি রেফারির পক্ষপাতমূলক ও ভুল সিদ্ধান্তের কারণেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এই ঘটনায় দ্রুত তদন্তের দাবিও জানিয়েছে তারা।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language